1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১০৩ Time View

খুলনায় অজ্ঞাত পরিচয়ের এক যুবককে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে নগরীর বাগমারা খালের ব্রিজের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বাগমারা খালের ব্রিজের কাছে এলাকাবাসী এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

খুলনা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা এই হত্যার সঙ্গে জড়িত বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ