1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নববর্ষ প্রাণে নতুন উদ্যম সঞ্চরণের প্রেরণা: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১২
  • ১৪৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের প্রাক্কালে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্বের সকল বাঙালি সংস্কৃতির অনুরাগীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বাণীতে তিনি বলেন, নববর্ষ প্রাণে নতুন উদ্যম সঞ্চরণের প্রেরণা। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার নির্ঘণ্ট।

তিনি বলেন, বাঙালি জাতির অন্যতম প্রধান উৎসব বাংলা নববর্ষ। এ দিন গোটা দেশ শাশ্বত ঐতিহ্যে লালিত বাঙালি সংস্কৃতির চারণভূমিতে পরিণত হয়। পহেলা বৈশাখের এ বৈচিত্র্যপূর্ণ রূপ-রস-গন্ধ আজ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশের বাঙালি ও বাংলাভাষাভাষী মানুষের কাছে এটি একটি মহাউৎসবের দিন। নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার আধার। এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বার বার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোন অপচেষ্টাই সফল হয়নি।

পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা  জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে। আমাদেরকে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শক্তি যোগাবে।

জীর্ণ, জরা ও গ্লানি মুছে দিয়ে সকল বাঙালির জীবনে ১৪১৯ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে এমন আশাবাদও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ