1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া

নববর্ষ প্রাণে নতুন উদ্যম সঞ্চরণের প্রেরণা: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১২
  • ১৭২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের প্রাক্কালে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্বের সকল বাঙালি সংস্কৃতির অনুরাগীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

বাণীতে তিনি বলেন, নববর্ষ প্রাণে নতুন উদ্যম সঞ্চরণের প্রেরণা। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার নির্ঘণ্ট।

তিনি বলেন, বাঙালি জাতির অন্যতম প্রধান উৎসব বাংলা নববর্ষ। এ দিন গোটা দেশ শাশ্বত ঐতিহ্যে লালিত বাঙালি সংস্কৃতির চারণভূমিতে পরিণত হয়। পহেলা বৈশাখের এ বৈচিত্র্যপূর্ণ রূপ-রস-গন্ধ আজ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশের বাঙালি ও বাংলাভাষাভাষী মানুষের কাছে এটি একটি মহাউৎসবের দিন। নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার আধার। এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বার বার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোন অপচেষ্টাই সফল হয়নি।

পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা  জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে। আমাদেরকে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শক্তি যোগাবে।

জীর্ণ, জরা ও গ্লানি মুছে দিয়ে সকল বাঙালির জীবনে ১৪১৯ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে এমন আশাবাদও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ