1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

উচ্চ ক্ষমতার রকেট-ইঞ্জিন পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৭৫ Time View

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে দেশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট-ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, এ পরীক্ষা সফলভাবে চালানো হয়েছে।
উত্তর কোরিয়ার সোহে উপগ্রহ কেন্দ্রে উপস্থিত হয়ে দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষাকে স্বাগত জানান।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, তীব্রগতিসম্পন্ন নতুন এ রকেট ইঞ্জিনের পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট ইন্ডাস্ট্রির ‘নবজন্ম’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির নেতা কিম জং উন।
তিনি বলেছেন, এই ইঞ্জিনটি বিশ্বমানের স্যাটেলাইট উৎক্ষেপনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে।
তিনি বলেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার রকেট শিল্পের নবজন্ম হলো।
এর আগে, পিয়ংইয়ং এ কেন্দ্রেই দূরপাল্লার রকেট পরীক্ষা করেছে।
খবরে বলা হয়েছে, নতুন রকেট ইঞ্জিনের নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা এবং কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ে পরীক্ষা চালানো হয়। এছাড়া, উপগ্রহ উৎক্ষেপণে বিশ্বমানের সক্ষমতা অর্জনে নতুন ইঞ্জিন সহায়তা করবে বলেও এতে উল্লেখ করা হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের চীন সফরের মধ্যেই এমন ঘোষণা দিল উত্তর কোরিয়া।
যদিও এই বিবৃতির বিষয়ে আর কোন মাধ্যম থেকে নিশ্চিত কিছু জানা যায়নি।
টিলারসনের পূর্ব এশিয়া সফরে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি প্রাধান্য পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ