1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা

সাকিবের আউটের পরও জয়ের পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১২১ Time View

শততম টেস্টের নায়ক হতে পারতেন তামিম ইকবাল। ৮২ রান করার পর কেন যেন তার মাথায় রক্ত চড়ে বসলো। দিলরুয়ান পেরেরার বলে বিগ শট খেলতে গেলেন তামিম ইকবাল। লংঅনে ওঠা ক্যাচটি ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করলেন দিনেশ চান্দিমাল।

৮২ রান করার পরও তাই তার ইনিংস একটা আক্ষেপ হয়েই থাকলো। শততম টেস্টে সেঞ্চুরি করে ২৮তম জন্মদিনটা রাঙিয়ে দিতে পারলেন না বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার।

তামিম আউট হলেও উইকেটে ছিলেন সাব্বির রহমান। নিজেকে অনেকটাই সেট করে নিয়েছিলেন তিনি। ৭৬ বলে ৪১ রান করার পর তিনিও যে সেই পেরেরার বলে এলবিডব্লিউর শিকার হলেন তিনি। যদিও আউটটা এলো ডিআরএসের মাধ্যমে। আম্পায়ার এস রবি আউট না দিলেও লঙ্কানরা ডিসিশন রিভিউ চায়। সেখানেই দেখা গেলো সাব্বির লেগ বিফোরের শিকার।

এই চার উইকেট চলে যাওয়ার পর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা জুটি সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। যদিও দু’জন মাত্র ১৯ রানের জুটি গড়তে সক্ষম হন।

সেই দিলরুয়ান পেরেরা বলেই আচমকা উইকেট হারিয়ে বসেন সাকিব। পেরেরার বলটি কাট করতে চেয়েছিলেন সাকিব। বল ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ছুঁয়ে যায়। কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আসলেই বল স্ট্যাম্প ছুঁয়ে গিয়েছিল নাকি উইকেটরক্ষক ডিকভেলার প্যাডে লেগে এসে বল আঘাত হেনেছে স্ট্যাম্পে। পরে থার্ড আম্পায়ার কল করে সাকিবকে আউট ঘোষণা করা হয়। তখন বাংলাদেশের রান ১৬২।

সাকিবের আউট হওয়ার সময়ও ২৯ রান প্রয়োজন বাংলাদেশের। উইকেটে রয়েছেন মুশফিক আর মোসাদ্দেক। দু’জনই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান; কিন্তু সাকিবের আউটটা শঙ্কার কালো মেঘ তৈরি করেই দিয়ে গেলো।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭০। ১৩ রান নিয়ে মুশফিক এবং ৩ রান নিয়ে রয়েছেন মোসাদ্দেক হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ