1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১১৪ Time View

নড়াইলে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে ১৩৬ পিস ইয়াবা, ১২৫ গ্রাম গাজা, ১৫ বোতল ফেনসিডিল, এক হাজার মিলিলিটার মদ ও একটি দেশীয় তৈরি শুটারগান উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে নড়াইল সদর থানায় ১১ জন, লোহাগড়ায় ১১, কালিয়ায় পাঁচজন এবং নড়াগাতি থানায় ছয়জনকে আটক করা হয়।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় আটক ৩৩ জনের মধ্যে ৯ মাদক ব্যবসায়ীর বিরদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা হয়েছে। মাদকমুক্ত নড়াইল জেলা গড়তে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ