1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

রিভিউ নিয়ে মেন্ডিসকে ফেরালেন মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৩০ Time View

বাংলাদেশের জন্য ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল করুনারাত্নে ও মেন্ডিসের গড়া দ্বিতীয় উইকেট জুটি। ইতোমধ্যেই ৮৬ করে দলকে এনে দিয়েছেন লিড। তবে শেষ পর্যন্ত এ জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশের বিস্ময়কর পেসার মোস্তাফিজুর রহমানই এ জুটি ভাঙলেন।

মোস্তাফিজের দারুণ এক বলে খোঁচা দিতে গিয়ে নিজের উইকেট দেন মেন্ডিস। উইকেটরক্ষক মুশফিকুর রহীম সে বল তালুবন্দি করে আবেদন করতে দেরি করেছিলেন। আম্পায়ারও প্রথম আউট দেননি। ফলে রিভিউ নেন মুশফিক। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানা ছুঁয়ে যায় কিপারের গ্লাভসে।

আউট হওয়ার আগে ৩৬ রানের ইনিংস খেলেছেন মেন্ডিস। তবে অপর প্রান্তে সাবলীল ব্যাটিং করছেন দিমুথ কারুনারাত্নে। ৮৯ রানে অপরাজিত আছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫০ রান। বাংলাদেহসের চেয়ে ২২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

বাংলাদেশের চেয়ে ১২৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দায়িত্বশীল ব্যাটিং করেন দুই লঙ্কান ওপেনার। বাংলাদেশি বোলারদের কোনো সুযোগই তৈরি করতে দেননি। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তারা। তবে ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশকে চতুর্থ দিনে দুর্দান্ত সূচনা এনে দেন মিরাজ। লেগ মিডলে পিচ করে বল টার্ন করে থারাঙ্গার ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি স্টাম্পে আঘাত হানে।

এর আগে সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৪৬৭ রান তোলে বাংলাদেশ। টাইগাররা পান ১২৯ রানের লিড। আর দিনেশ চান্দিমালের শতকে ভর করে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে লঙ্কানদের ইনিংসে করেছিল ৩৩৮ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ