1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

কুয়েতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৭৩ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৭ই র্মাচ) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন হয়। আওয়ামী লীগ নেতা ফয়েজ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড ইন্টারন্যশনাল কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ কুয়েত কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

মো. শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুয়েত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জমান, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগ নেতা আব্দুর রব মাওলা, এস এম আব্দুল আহাদ, হোসেন মুরাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম-সহ অনেকে।

এছাড়াও কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ-সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুর রহমান। শেষে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ