1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

সাকিব জেতালেন কলকাতা নাইট রাইডার্সকে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১২
  • ১৫৫ Time View

বল ও ব্যাট হাতে সাকিব আল হাসানের নৈপুণ্যে কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। সাকিব বোলিংয়ে ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১০ বলে করেছেন ১৬ রান। ১৭ রানে ৩ উইকেট নেওয়ার সুবাদে কলকাতা নাইট রাইডার্সের সেরা বোলার সাকিব।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। তারা ৫ উইকেটে সংগ্রহ করে ১৩১ রান। জবাবে ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেটে জয়ের বন্দরে চলে যায় কলকাতা নাইট রাইডার্স।

সাকিব ছাড়াও গৌতম গম্ভীর (১১), জ্যাক ক্যালিস (৩১), বিসলা (২৯), তিওয়ারীও (২৪) রান করে কলকাতা নাইট রাইডার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে অজিঙ্কয়া রাহানে ও অধিনায়ক রাহুল দ্রাবিড়ের উদ্বোধনী জুটি ৪৫ রান করলেও রাজস্থান রয়্যালস বড় স্কোর করতে পারেনি।

৭ম ওভারের প্রথম বলে রাহানেকে (১৯) আউট করে রাজস্থান রয়্যালসের প্রথম উইকেটের পতন ঘটান সাকিব আল হাসান।

এর পরের ওভারের দ্বিতীয় বলে দ্রাবিড়কেও (২৮) সাজঘরে পাঠান সাকিব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান রয়্যালস। ১৭ তম ওভারে গোস্বামীকে সাজঘরে পাঠিয়ে সাকিব তুলে নেন নিজের তৃতীয় উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান রয়্যালস-১৩১/৫ (২০/২০)
কলকাতা নাইট রাইডার্স- ১৩৭/৫(১৯.২/২০)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ