1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

কালিকাপ্রসাদ স্মরণে জয়া আহসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ১৪০ Time View

অভিনেত্রী জয়া আহসান এবার প্রযোজক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। সরকারি অনুদানে তার প্রযোজনায় নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে ‘দেবী’ চলচ্চিত্র। অনম বিশ্বাস পরিচালিত এই ছবিটিতে অভিনয়ও করবেন তিনি।

এদিকে কলকাতায় জয়া অভিনীত নতুন ছবি ‘বিসর্জন’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে। এই ছবিটি দিয়ে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার কাজ করলেন এবং এখানেই তিনি প্রথম আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করলেন। বর্তমানে ছবিটি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত রয়েছেন জয়া। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন তিনি। সেখানে স্মরণ করেছেন সড়ক দুর্ঘটনায় সদ্য প্রয়াত গানের মানুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।

জয়া বলেন, ‘কাজের সূত্রে আলাপ হয়েছিল কালিকাপ্রসাদের সঙ্গে। ‘বিসর্জন’ ছবিটা করতে গিয়ে যখন দেখা করলাম অসাধারণ ছিল সেই মুহূর্তগুলো। উনার গান আরও ইন্সপায়ার করেছে আমাকে। খুব ভুল না করলে ‘বিসর্জন’র প্রথম দিন শুটিংয়ে ছিলেন তিনি। সল্টলেকে ডাবিংয়েও দেখা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বসেই উনার মৃত্যুর খবরটা পাই। তারপর কৌশিকদার সঙ্গে ফোনে কথা হয়। উনি বলেন, যা শুনেছ ঠিক শুনেছ। ফোন ধরে কিছুক্ষণ চুপ করে ছিলাম। কোনও কথা বলতে পারিনি। উনার মত গুণী মানুষকে হারিয়ে দুই বাংলার শ্রোতা, বিনোদন ভুবনের মানুষেরা শোকাহত। আমি দেখেছি বাংলাদেশেও তার অনেক জনপ্রিয়তা ছিল। তার চলে যাওয়ায় সেখানেও অনেকে খুব মর্মাহত হয়েছেন।’

কালিকার মৃত্যু ও বিসর্জন ছবির সঙ্গে মিলিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকায় ভীষণই জনপ্রিয় ছিলেন কালিকা দাদা। সম্প্রতি এখানে ‘ভুবন মাঝি’ নামে একটি ছবি করেছিলেন। এই ছবির একটি গান দিয়ে নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এর আগেও দোহার ব্যান্ডের গানের জন্য সুপরিচিত ছিলেন। উনার মৃত্যুটা মেনে নিতে পারছি না। ‘বিসর্জন’-এ ইমোশনাল জায়গা থেকে জড়িয়ে ছিলেন কালিকা দা। আমিও জড়িয়ে আছি। মনে হচ্ছে, উনাকেই যেন বিসর্জন দিলাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ