1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামেনিকে মাশহাদে দাফন করা হবে: ইরানি গণমাধ্যম এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ধানের শীষে ভোট দিতে চাওয়া ‘সেই’ অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন ই’রা’নে হা ম লা র জন্য ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্পের তারেক রহমানের প্রেস উইংয়ে যুক্ত হলেন ড. ইউনূসের সহকারী প্রেস সচিব দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে ড্রো’ন হা ম লা ট্রেনে ঈদ যাত্রা: আজ মিলছে ১৪ মার্চের টিকিট ২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপিকে উদ্ধার

যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে শাহরুখকে আবারো ‘হয়রানি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১২
  • ১২২ Time View

শুধু ভারতেই নয়, সারা বিশ্বের কোটি ভক্তের হৃদয়ের মধ্যমণি শাহরুখ খান। চলচ্চিত্র এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের জন্য যিনি ইয়েল ইউনিভার্সিটির চাব ফেলোশিপ এর জন্য মনোনীত হয়েছেন। ইয়েল ইউনিভার্সিটির এই চাব ফেলোশিপ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ‘হয়রানির’ শিকার হয়েছেন ভারতের সুপারস্টার শাহরুখ খান।

ভারতীয় এক বার্তা সংস্থা জানিয়েছে, ব্যবসায়ী মুকেশ আম্বানির ব্যক্তিগত বিমানে করে নিউ ইয়র্কে পৌঁছানোর পর শাহরুখের সফরসঙ্গীদের সঙ্গে সঙ্গে ‘ইমিগ্রেশন ক্লিয়ারেন্স’ দেওয়া হলেও জনপ্রিয় এই অভিনেতাকে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়।

নামের শেষে খান অংশের জন্যই তার সঙ্গে এ আচরণ করেছে মার্কিন কর্মকর্তারা।  মুসলিম বলে এই বলিউড স্টার কে সইতে হল এই বিড়ম্বনা।

টানা ২ ঘণ্টা আটক রেখে জেরা করার পর ইয়েল ইউনিভার্সিটির কতৃপক্ষ এসে শাহরুখকে ছাড়িয়ে নিয়ে যান।

শাহরুখের জন্য এ ধরনের ঘটনা নতুন নয়। যুক্তরাষ্ট্রে এর আগেও অন্তত তিনবার ইমিগ্রেশন কর্মকর্তাদের ‘হেনস্তার’ শিকার হতে হয়েছে তাকে। ২০০৯ সালেও নিউজার্সির বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়েছিল দীর্ঘ সময়।

নিউইয়র্ক সফর শেষে শুক্রবার রাতে ভারতে ফেরার কথা রয়েছে শাহরুখের।

বৃহস্পতিবার ইয়েল ইউনিভার্সিটিতে চাব ফেলোশিপ নেওয়ার আগে এক সংবাদ সম্মেলনে শাহরুখ এই ‘হেনস্তার’ বিষয়টি তুলে ধরেন। এরপর ইয়েলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা।

ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য তিনি আম্বানির প্রতি ধন্যবাদ জানান। মুকেশ আম্বানির মেয়ে ইশা এ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।

‘শিল্পের মাধ্যমে মানবিক আদর্শকে তুলে ধরায়’ অবদানের জন্য চলতি বছর শাহরুখ খানকে এ সম্মাননা দিল ইয়েল ইউনিভার্সিটি।

চাব ফেলোশিপে বলা হয়েছে, চলচ্চিত্র ও মানবিকতার মাধ্যমে আদর্শ ও আকাঙ্খা তুলে ধরে শিল্পকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে শাহরুখ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, রোনাল্ড রিগ্যান ও জিমি কার্টার, লেখক অক্তাবিও পাজ, কার্লোস ফুয়েন্তেস, টনি মরিসন, চলচ্চিত্র নির্মাতা সোফিয়া কোপ্পোলা, প্রকৌশলী ফ্রাঙ্ক গেরি, কোরিওগ্রাফার মিখাইল বেরিসনিখোভ ও সাংবাদিক ওয়াল্টার ক্রোনকাইটকে এ সম্মাননা দিয়েছে ইয়েল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ