1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

মোদিকে পাকিস্তানি শিশুর চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৯১ Time View

উত্তরপ্রদেশে বিপুল জয়ের কারণে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেই অভিনন্দন আর শুভেচ্ছা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদিকে চিঠি লিখে অভিনন্দন জানালো প্রতিবেশী পাকিস্তানের এক শিশু।

১১ বছর বয়সী আকিদাত নাভিদ শুধু শুভেচ্ছাই জানায়নি, চিঠিতে ভারত আর পাকিস্তানের মধ্যে সেতুবন্ধ তৈরি করে আরও বেশি মানুষের মন জয় করতে মোদিকে অনুরোধ করেছে সে।

দুই পৃষ্ঠার ওই চিঠিতে আকিদাত বারবার মনে করিয়ে দিয়েছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব হওয়াটা কতটা জরুরি। আর এক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদির সাহায্য প্রয়োজন সেটাও উল্লেখ করেছে সে।

সে লিখেছে, ‘বাবা বলেছিল মানুষের মন জয় করা দারুণ কাজ। ভারতে বহু মানুষের মন জিতেছেন আপনি। সে কারণেই উত্তরপ্রদেশে বিপুল জয়। আপনি যদি ভারত এবং পাকিস্তানের আরও বেশি মানুষের মন জয় করতে চান, তাহলে দুই দেশের বন্ধুত্ব পাতিয়ে শান্তি ফেরাতে হবে। চলুন, ভারত আর পাকিস্তানের মধ্যে একটা শান্তির সেতু তৈরি করি। সিদ্ধান্ত নেই, আমরা এবার থেকে বুলেট নয়, বই কিনব। বন্দুক নয়, গরিবদের জন্য ওষুধ কিনব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ