1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

মোস্তাফিজের পর মিরাজের সাফল্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ১০১ Time View

মোস্তাফিজের পর উইকেটের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা কুশল মেন্ডিসকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ডানহাতি এই স্পিনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩১ রান।

এর আগে শততম টেস্ট ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ, এমন ঘোষণা দিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আর টস হেরে বোলিং করতে নেমে সূচনাটাও দুর্দান্ত করেন মুস্তাফিজ। দিনের শুরুতেই করুনারত্নেকে মিরাজের তালুবন্দি করে সাজঘরে ফেরান বাংলাদেশের বিস্ময় এই বালক।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারায় সিরিজে সমতায় ফিরতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে। এদিকে এ ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

মাহমুদউল্লাহর বাইরে থাকার ঘোষণাও এসেছিল আগে। আর অনুশীলনে চোট পাওয়া লিটন দাস ছিটকে গিয়েছিলেন মঙ্গলবার। তবে এই দুটির সঙ্গে পরিবর্তন আরও দুটি। বাদ পড়েছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। আর দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম। অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেনের।

মাহমুদউল্লাহর বাইরে থাকার ঘোষণাও এসেছিল আগে। আর অনুশীলনে চোট পাওয়া লিটন দাস ছিটকে গিয়েছিলেন মঙ্গলবার। তবে এই দুটির সঙ্গে পরিবর্তন আরও দুটি। বাদ পড়েছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ। আর দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম। অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ