1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

টেলিফোনে আড়িপাতা প্রমাণে ট্রাম্পকে শীর্ষ রিপাবলিকানের চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৬৭ Time View

যুক্তরাষ্ট্রে গত নির্বাচনী প্রচারণার সময়ে বারাক ওবামা টেলিফোনে আড়ি পেতেছিলেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা প্রমাণে রিপাবলিকান দলের এক শীর্ষ আইনপ্রনেতা রোববার তার প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন।
সিনেটর জন ম্যাককেইন সিএনএনের সাথে এক সাক্ষাতকারে এ চ্যালেঞ্জ জানান।
ম্যাককেইন বলেন, ‘এক্ষেত্রে প্রেসিডেন্টের দু’টি পছন্দের যেকোন একটি বেছে নিতে হবে। এক্ষেত্রে আমেরিকার নাগরিকদের দাবি অনুযায়ী হয় তাকে এ অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে, না হয় তার করা অভিযোগের পক্ষে প্রমাণ দাখিল করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আড়িপাতার ঘটনা সত্য এটা বিশ্বাস করার আমার কোন কারণ নেই। কিন্তু আমি মনে করি, মার্কিন প্রেসিডেন্ট এক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট করতে পারেন।’
এদিকে ওবামা তার এক মুখপাত্রের মাধ্যমে ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখান করেছেন।
ওবামার জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্লেপারও এক সাক্ষাতকারে বলেন, যুক্তরাষ্ট্রের গত নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বা তার প্রচারণা শিবিরের কোন সদস্যের টেলিফোনে আড়িপাতার ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ