1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

প্রাণ ক্র্যাকো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে বিজয়ী যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ১৫৩ Time View

প্রাণ ক্র্যাকো পাফ কর্নের সহযোগিতায় আয়োজিত ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৭’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের মিশ্র দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এছাড়া পুরুষ এককে ব্র্যাক ইউনিভার্সিটি, পুরুষ দ্বৈতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নারী একক ও দ্বৈতে নর্থ সাউথ ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে।

গত ২ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫টি ক্যাটাগরিতে ৩২টি বিশ্ববিদ্যালয়ের ১১০টি দল রেজিস্ট্রেশন করে। প্রতিযোগিতার সবকটি ক্যাটাগরির ফাইনাল ও পুরস্কার বিতরণী বুধবার (৮ মার্চ) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রাণ ফুডস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মো. ইসমাইল হোসেন, মোস্তাক আহমেদ প্রমুখ।

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় প্রাণ ক্র্যাকো পাফ কর্নকে আন্তরিক ধন্যবাদ জানান। সে সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

ফলাফল
মিশ্র দ্বৈত : মিশ্র দ্বৈতের ফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

পুরুষ দ্বৈত : পুরুষ দ্বৈতের ফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

পুরুষ একক : পুরুষ এককের ফাইনালে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

নারী দ্বৈত : নারী দ্বৈতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

নারী একক : নারী এককে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ