1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

জনগণকে খুশি করার এজেন্ডা হাতে নিয়ে কাজ করুন : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৫১ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, জনগণকে খুশি করার এজেন্ডা হাতে নিয়ে কাজ করুন।
একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালবাসার চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, বিলবোর্ডের ছবি মুছে যাবে, পোস্টারের ছবি ছিঁড়ে যাবে, ব্যানারের ছবি ম্লান হয়ে যাবে, গেটের ছবি ভেঙে যাবে, বাগানের ফুল শুকিয়ে যাবে, পাথরের ছবি ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখা নাম থেকে যাবে। যেমন জনগণের হৃদয়েই বেঁচে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের হৃদয়ে নাম লিখে বেঁচে থাকবেন শেখ হাসিনাও।
আজ বিকেলে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন এলাকার তিনশ’ মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও একশ’ ল্যাপটপ তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ