1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

মিরসরাইয়ে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১০৪ Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা করেছে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল বশর বুধবার রাতে মিরসরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর বোমা হামলাকারী জসিম ও হাসানসহ আরও আটজনকে এ মামলায় আসামি করা হয়েছে বলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মাহবুবুর রহমান জানিয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক রিদওয়ানুল হককে পুলিশ আটক করেছে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে জড়িত বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ