1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

আবারও-তিন-সংস্করণের-শীর্ষে-সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১১১ Time View

সেরা অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই র্যাং কিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে মাঝে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে হারিয়েছিলেন টেস্টের মুকুট। তবে সে মুকুট পুনরুদ্ধার করেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ফলে সেরা অলরাউন্ডারের র্যাং কিংয়ের তালিকায় আবারও তিন সংস্করণে শীর্ষে উঠলেন দেশসেরা এ ক্রিকেটার।

তবে শীর্ষে উঠলেও সাকিবের রেটিং পয়েন্ট আগের মতই আছে। তার রেটিং পয়েন্ট ৪৪১। ইংল্যান্ড সিরিজ শেষে ৪৯৩ রেটিং পয়েন্টে থাকা অশ্বিনের নেমে এখন হয়েছে ৪৩৪ পয়েন্ট। আর এ কারণেই শীর্ষস্থান হারান অশ্বিন।

মূলত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে ব্যাটিংটা ভালো না হওয়ার কারণে পিছিয়ে পড়েছেন অশ্বিন। বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে ৬ উইকেট নিলেও ব্যাট হাতে রান নেই অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ইনিংসে করেছেন মাত্র ২০ রান।

এদিকে সাকিব ও অশ্বিনের পর তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ