1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

অস্ট্রেলিয়াকে ১৮৮ রানের লক্ষ্য দিলো ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৯৩ Time View

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে লিডটা খুব বেশি বড় করতে পারলো না স্বাগতিক ভারত। হ্যাজেলউড ও স্টর্কের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। আর এতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৮ রান।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারা-রাহানে দিনের শুরুতে সতর্ক হয়েই ব্যাট করছিলেন। তবে অর্ধশত পূরণ করে খুব বেশি সময় আর উইকেটে থাকতে পারেননি রাহানে। ব্যক্তিগত ৫২ রানে স্টার্কের ফুল লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান আজিঙ্কা। এর সঙ্গে সঙ্গে পূজারা-রাহানের ১১৮ রানের জুটি।

স্টর্কের পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান করুণ নায়ার। ব্যক্তিগত ৯২ রানে হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পূজারা। এরপর দ্রুত অশ্বিন (৪), যাদব (১), ও ইশান্ত শর্মা (৬) সাজঘরে ফিরলে ২৭৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

এর আগে চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৮৯ রানেই থেমে যায় ভারত। জবাবে ২৭৬ রান তোলে অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ