1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিকাশে প্রতারণা চক্রের দুইজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৭৬ Time View

বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাতের মামলায় দুইজনকে গ্র্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। সোমবার তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেনে- মাগুরার মহেশপুর থানার শ্রীপুর গ্রামের বাদশা মৃধার ছেলে মো. মমিন মৃধা (১৯) এবং চাঁদপুর ফরিদগঞ্জের এখলাসপুর গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো হাসিবুল হাসান ফাহিম (১৯)।

গত ১০ জানুয়ারি বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে শাহজাহানপুর থানায় একটি মামলা হয়। মামলার পর ৩০ জানুয়ারি মো. জিয়াউর রহমান মিশুকে (৩৪) গ্রেফতার করে জাহজাহানপুর থানা পুলিশ। মিশুর দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী এ দু`জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ‘তাদের চক্রের একজন বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করার ছলে বিভিন্ন তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে। এরপর ওই নম্বরে বিকাশের টাকা প্রেরণের ক্ষুদে বার্তার হুবহু ‘ভুয়া বার্তা’ পাঠানো হয়।

এর কিছুক্ষণ পর তারা ওই নম্বরে ফোন করে ভুলে টাকা চলে গেছে বলে জানায় এবং অন্য একটি বিকাশ নম্বরে টাকা ফেরত দেয়ার অনুরোধ জানায়। তাদের কথায় বিশ্বাস করে অনেকেই টাকা পাঠান।

জিয়াউর রহমান মিশুকে গ্রেফতারের তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশনকৃত সিম জব্দ করা হয়। এছাড়া মমিন ও ফাহিমের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ১৩টি সিম, তিনটি ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন নামে জাতীয় পরিচয়পত্রের আরও চারটি ফটোকপি জব্দ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ