1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

উত্তরায় ভবনের জমি পাচ্ছে বিজিএমইএ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১১২ Time View

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) রাজধানীর উত্তরায় জমি দেবে সরকার। একইসঙ্গে আগামী দুই বছরের মধ্যে ওই জমিতে ভবন তৈরি করা হবে।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে। বিজিএমইএ আমাদের কাছে জমি চেয়ে আবেদন করেছে। আমরা তাদের উত্তরায় জমি দেব। আদালতের রায়ের পর শ্রমঘন এ সেক্টরে আর শ্রমিক অসন্তোষের আশঙ্কা নেই।

সর্বশেষ আইনি লড়াইয়ে হেরে যায় বিজিএমইএ। গতকাল রোববার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভবন ভাঙার রায় পুনর্বিবেচনা সংক্রান্ত রিভিউ পিটিশন খারিজ করে দেন। ফলে বিজিএমইএ ভবনটি ভাঙতেই হচ্ছে।

তবে ভবনটি ভাঙার জন্য বিজিএমইএ কতদিন সময় পাবে সে ব্যাপারে বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ।

এর আগে দেশের সর্বোচ্চ আদালত লিভ টু আপিল খারিজের রায়ে অবিলম্বে ভবনটি ভাঙতে বিজিএমইএকে নির্দেশ দিয়েছিলেন। আদালত বলেছিলেন, ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এজন্য যে অর্থ প্রয়োজন তাও বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ