1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সোহরাওয়ার্দীতে বঙ্গবন্ধু জাতীয় মঞ্চ করার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৮২ Time View

সোহরাওয়ার্দী উদ্যানের (সাবেক রেসকোর্স ময়দান) যে স্থানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই স্থানকে ‘বঙ্গবন্ধু জাতীয় মঞ্চ’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতারা। পাশাপাশি সেখানে বঙ্গবন্ধুর স্বর্ণখচিত ভাস্কর্য নির্মাণের দাবিও জানান তারা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি দেশের স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না। আর তাই ৭ মার্চ তিনি সোহরাওয়ার্দী উদ্যানের (সাবেক রেসকোর্স ময়দান) যে স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেই স্থানকে ‘বঙ্গবন্ধু জাতীয় মঞ্চ’ হিসেবে ঘোষণা ও সেখানে বঙ্গবন্ধুর স্বর্ণখচিত ভাস্কর্য নির্মাণ করা হোক।

বক্তারা আরও বলেন, এই ভাস্কর্য নির্মাণ হলে বাঙালি জাতি ও ভবিষ্যৎ প্রজন্ম আজীবন মুক্তিযুদ্ধের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ঘটনা সর্ম্পকে জানতে পারবে, মুজিবীয় চেতনায় উজ্জিবিত হতে পারবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান হিরোক, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সুমন আহমেদ সহ সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ