1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

টঙ্গীতে পুড়েছে ঝুটের ৫টি গুদাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১৪৮ Time View

গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঝুটের ৫টি গুদাম। টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর মোর্শেদুল ইসলাম জানান, রাত ৩টার দিকে নামাবাজার এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন মুহিন ও বাবুলেরসহ ৫টি গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টার দিকে আগুন নেভায়। আগুনে গুদামে রক্ষিত ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ