1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

মেসি-নেইমারে বিধ্বস্ত সেল্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১৫৩ Time View

বার্সার ত্রিফলার দুই ফলা জ্বললেন। লিওনেল মেসি ও নেইমার। লুইস সুয়ারেজ এ যাত্রায় পারলেন না। তারপরও ঘরের মাঠে বড় জয় পেতে সমস্যা হয়নি বার্সার। মেসি-নেইমারে বিধ্বস্ত হয়েছে সেল্টা ভিগো। লুইস এনরিকের দল জয় পেয়েছে ৫-০ গোলে।

বার্সার পক্ষে গোলমুখ উন্মোচন মেসি। খেলার ২৪ মিনিটে বার্সাকে লিড এনে দেন এই আর্জেন্টাইন। আর ৪০ মিনিটে স্বাগতিকদের গোল ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো হয় ইভান রাকিটিসের নৈপুণ্যে। ৫৭ মিনিটে সেল্টার জাল কাঁপান ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

গোল পাওয়ার মিছিলে যোগ দেন বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিও। ৬১ মিনিটের লক্ষ্যভেদে সফল ক্যামেরুন ফুটবলার। সেল্টার কফিনে শেষ পেরেকটি ঠুকে নেন বার্সার প্রাণভোমরা মেসি।

এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বার্সা। কাতালান ক্লাবটির সংগ্রহ ১৬ ম্যাচে ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল নেমে গেছে দ্বিতীয় স্থানে। জিদেজিন জিদানের দলের পুঁজি ৫৯। আর ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সেভিয়ার অবস্থান তৃতীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ