1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

পেশোয়ার জালমির যেসব বিদেশি ক্রিকেটার লাহোরে পৌঁছেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১৩০ Time View

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। চরম ঝুঁকি থাকা সত্ত্বেও লাহোরেই হবে পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) ফাইনাল। নিরাপত্তা অজুহাতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় সেখানে খেলতে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

তবে পিএসএলের ফাইনাল খেলতে লাহোরে যাচ্ছেন পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামি; এমনটাই আশাবাদী ছিলেন দলটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তৃতীয় কোয়ালিফার ম্যাচের আগে বলেছিলেন, ‘শুক্রবার সন্ধ্যায় একটি ভালো সুসংবাদ দিতে পারবো; যদি পেশোয়ার জালমি ফাইনালে ওঠে। আর সেই সুসংবাদই হলো- ড্যারেন স্যামির লাহোরে যাওয়া।’

অবশেষে আফ্রিদির আশা পূরণ হয়েছে। পেশোয়ার জালমি ফাইনালে উঠেছে। আর পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামিও লাহোরে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন স্বদেশি মারলন স্যামুয়েলস আর ইংল্যান্ডের দুই ক্রিকেটার; ডেভিড মালান ও ক্রিস জর্ডান।

কঠোর নিরাপত্তায় বিদেশি খেলোয়াড়দের স্বাগত জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন স্যামি-স্যামুয়েলসরা। দুবাই থেকে তারা রওনা হন ইকে-৬২২ ফ্লাইটে।

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। দ্বিতীয় আসরের ট্রফির লড়াইটা হবে কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যে। ফাইনালে তাই বিদেশি খেলোয়াড় পাচ্ছে পিএসএল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ