1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

মালয়েশিয়ায় আ খ ম হাসানের সঙ্গে সুস্মি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১৬৮ Time View

অভিনেতা আ খ ম হাসান ও হালের পরিচিত মডেল-অভিনেত্রী সুস্মি আহসান এখন মালয়েশিয়ায় আছেন। ব্যক্তিগত কোনো কাজে নয়, স্রেফ অভিনয়ের খাতিরে। তারা সেখানে একটি টেলিফিল্মের শুটিং করছেন। নাম ‘অতিক্রম’। এটি পরিচালনা করছেন কায়সার আহমেদ।

মালয়েশিয়া থেকে সুস্মি বলেন, ‘টেলিফিল্মের গল্পটি হৃদয়ছোঁয়া। গল্পে দেখা যাবে, আমি নানাভাবে হেনস্তা হতে থাকি। একটা সময় হাসান ভাইয়ের সঙ্গে পরিচিয় আমার পরিচিয় হয়।’ সুস্মির মতে, তারপরের গল্পটা অনেক করুণ। বাকিটা জানা যাবে টেলিফিল্মটি দেখার পর।

সুস্মি আরো বলেন, ‘এই প্রথমবার শুটিংয়ে দেশের বাইরে এসেছি। ভেতরে ভেতরে যেমন একটা উত্তেজনা কাজ করছিল, তেমনই ভালোভাবে কাজটি করার চেষ্টা করেছি।’

হাসান-সুস্মি ছাড়াও এই টেলিফিল্মে আরও অভিনয় করছেন নিলন, শখ, রুনা খান। শুটিং শেষ। পুরো শুটিং ইউনিট দেশে ফিরছে আজ শনিবার রাতেই। জানা গেছে, দিনক্ষণ চূড়ান্ত না হলেও ‘অতিক্রম’ টেলিফিল্মটি নির্মিত হচ্ছে এটিএন বাংলার জন্য। শিগগির এটি প্রচারে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ