1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

চীনে বাস দুর্ঘটনায় নিহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ১৩০ Time View

চীনে একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরো ৩৮ জন আহত হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস এবং একটি সিমেন্ট ভর্তি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর এএফপির।

বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তের কাছে ইয়োন্নান প্রদেশে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো একজনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চীনে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। ট্রাফিক আইন ভালোভাবে না মানার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।

২০১৫ সালে ১ লাখ ৮০ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে একটি মিনিবাস উল্টে একটি লেকে পড়ে যাওয়ায় কমপক্ষে ১৮ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ