1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

পালমিরা পুনর্দখল করেছে সিরীয় বাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৮৮ Time View

সিরিয়ার ঐতিহাসিক পালমিরা নগরী পুনর্দখল করেছে সিরীয় বাহিনী। শহর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হঠাতে সিরীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে অংশ নিয়েছে রুশ বাহিনী। খবর বিবিসির।

আইএসকে শহর থেকে বিতাড়িত করার পর সেনাবাহিনী এবং সরকার সমর্থিত বিভিন্ন বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা শহরটির ভেতরে প্রবেশ করছে। এ নিয়ে দ্বিতীয়বারের মত আইএস জঙ্গিদের হটিয়ে শহরটির দখল নিল সিরীয় বাহিনী।

Palmyra

এর আগে গত বছরের মার্চে পালমিরা শহরটি আইএসের হাত থেকে পুনর্দখল করা হয়। কিন্তু ডিসেম্বরেই  আবারো আইএস শহরটি দখল করে নেয়। সে সময় শহরের অনেক পুরাতন এবং বিখ্যাত মূর্তি ভেঙ্গে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করে জঙ্গিরা।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফরি বৃহস্পতিবার পালমিরা শহর পুনর্দখলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীর হাত থেকে পালমিরা এখন স্বাধীন। শহর থেকে জঙ্গিদের তাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যে কথা দিয়েছিলেন তা তিনি রেখেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ