1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

তিনদিনের সফরে ঢাকায় ব্রিটিশ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১১৭ Time View

তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মা। বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাজ্য দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে তিনদিনের সফরে ঢাকায় পৌঁছান অলোক শর্মা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন সফররত এই ব্রিটিশ মন্ত্রী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

ঢাকায় পৌঁছে অলোক শর্মা বলেন, ‘আমি আনন্দিত বাংলাদেশে মন্ত্রী হিসেবে আমার প্রথম পর্যায়ের সফর। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কের একটি অভিন্ন ইতিহাস ও শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠিত রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক কীভাবে সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা, গভীর শিক্ষাগত সংযোগ, মর্যাদাপূর্ণ বৃত্তি প্রোগ্রাম এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের মাধ্যমে শক্তিশালী করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ