1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত এইচএসসি : ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৪ শতাংশই জিপিএ ৫ গ্রাম পুলিশ মহাসমাবেশের ভেন্যু পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’ দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ চীন, যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বৃহত্তম লিথিয়াম খনি অস্ট্রেলিয়ায় নারী বিশ্বকাপে দ্বিগুণ প্রাইজমানি, বৈষম্য থাকছেই

মার্কিন উদ্দীপনা পুনরুদ্ধারের অঙ্গীকার ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১২২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে আশাবাদী হওয়ার মতো সুর শোনালেন। মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসে আমেরিকান উদ্দীপনা পুনরুদ্ধারের অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে কথা বলেছেন ট্রাম্প।

ভাষণের শুরুতে ইহুদিদের কবরস্থানে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও গত সপ্তাহে কানসাসে জাতিগত ঘৃণায় এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যার নিন্দা জানিয়েছেন তিনি। মার্কিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প।

এরপরই ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। অভিবাসন আইন সংস্কারের ইঙ্গিত দেন। মেক্সিকান সীমান্তে আবারো প্রাচীর নির্মাণের অঙ্গীকার করেন তিনি। বলেন, চূড়ান্তভাবে অভিবাসন আইন কার্যকরের মাধ্যমে আমরা মজুরি বৃদ্ধি করবো। বেকারদের সহায়তা করবো এবং কোটি কোটি ডলার বাঁচাতে পারবো।

যুক্তরাষ্ট্রের জন্য যারা হুমকি তাদেরকে দেশ থেকে বের করে দিতে নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে গত মাসের শুরুতে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা দেশটির আদালতে স্থগিত হয়।

কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেন, মহান আমেরিকার নতুন অধ্যায়ের সূচনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ