1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

মার্কিন উদ্দীপনা পুনরুদ্ধারের অঙ্গীকার ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১২১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে আশাবাদী হওয়ার মতো সুর শোনালেন। মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসে আমেরিকান উদ্দীপনা পুনরুদ্ধারের অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে কথা বলেছেন ট্রাম্প।

ভাষণের শুরুতে ইহুদিদের কবরস্থানে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও গত সপ্তাহে কানসাসে জাতিগত ঘৃণায় এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যার নিন্দা জানিয়েছেন তিনি। মার্কিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প।

এরপরই ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। অভিবাসন আইন সংস্কারের ইঙ্গিত দেন। মেক্সিকান সীমান্তে আবারো প্রাচীর নির্মাণের অঙ্গীকার করেন তিনি। বলেন, চূড়ান্তভাবে অভিবাসন আইন কার্যকরের মাধ্যমে আমরা মজুরি বৃদ্ধি করবো। বেকারদের সহায়তা করবো এবং কোটি কোটি ডলার বাঁচাতে পারবো।

যুক্তরাষ্ট্রের জন্য যারা হুমকি তাদেরকে দেশ থেকে বের করে দিতে নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে গত মাসের শুরুতে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা দেশটির আদালতে স্থগিত হয়।

কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেন, মহান আমেরিকার নতুন অধ্যায়ের সূচনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ