1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপে দ্বিগুণ প্রাইজমানি, বৈষম্য থাকছেই

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

নারী ফুটবলের আর্থিক উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা। ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করার পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রস্তাব অনুযায়ী, আগামী আসরে পুরস্কার তহবিল বেড়ে হতে পারে ২২ কোটি মার্কিন ডলার। তবে এই অঙ্কও পুরুষদের বিশ্বকাপের তুলনায় অনেক কম।

স্কাই নিউজ ও দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। ২০১৯ সালে এই অঙ্ক ছিল মাত্র ৩ কোটি ডলার। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে তিন আসরের ব্যবধানে পুরস্কার তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে প্রস্তাবিত ২২ কোটি ডলার এখনো চূড়ান্ত নয়। আগামী ডিসেম্বরে ফিফা কাউন্সিলের সভায় আর্থিক বণ্টনের বিস্তারিত অনুমোদনের কথা রয়েছে।

বৈষম্যের জায়গাটিও স্পষ্ট। ২০২৬ পুরুষ বিশ্বকাপে দলগুলোর জন্য বরাদ্দ ছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় ২০২৭ নারী বিশ্বকাপের সম্ভাব্য প্রাইজমানি হবে এর প্রায় এক-তৃতীয়াংশ। অথচ ২০২৩ সালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ পুরুষ ও ২০২৭ নারী বিশ্বকাপে সমান পুরস্কার দেওয়ার উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন।

শুধু প্রাইজমানি নয়, প্রস্তুতির অর্থও বাড়াচ্ছে ফিফা। আগামী আসরে অংশ নেওয়া ৩২টি দল প্রত্যেকে পাবে ২৫ লাখ ডলার করে প্রস্তুতি বরাদ্দ। সব মিলিয়ে এ খাতে ব্যয় হবে ৮ কোটি ডলার। ২০২৩ সালে এই বরাদ্দ ছিল ৩ কোটি ৭ লাখ ডলার। এছাড়া খেলোয়াড়দের ন্যূনতম নিশ্চিত অর্থ ৩০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার ডলার করার পরিকল্পনার কথাও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ক্লাব বেনিফিট কর্মসূচির অর্থও ১ কোটি ১৩ লাখ থেকে বাড়িয়ে ২ কোটি ২৬ লাখ ডলার করার লক্ষ্য রয়েছে।

ফিফার আশা, ব্রাজিল বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম লাভজনক নারী বিশ্বকাপ। আয় বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়, ক্লাব ও অংশগ্রহণকারী দেশগুলোর আর্থিক সুবিধা নিশ্চিত করাই এখন সংস্থাটির লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ