1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

হেরাথের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৩ Time View

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে শ্রীলঙ্কান দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। পাশাপাশি ঘরোয়া লিগে খেলা আরেক বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পাকুমারাকে দলে নেওয়া হবে। শ্রীলঙ্কান ক্রিকেটের এক ঘোষণায় এমনটিই জানানো হয়।

লঙ্কানদের মূল স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। মঙ্গলবারই ঘোষণা করা হবে।

ক’দিন আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে ধারণা করা হয়েছিল দিনেশ চান্দিমাল অথবা উপল থারাঙ্গাকে নেতৃত্ব দেওয়া হতে পারে।

তবে গত বছর জিম্বাবুয়ে সফরে লঙ্কানদের ২-০তে সিরিজ জেতানোর সময় নেতৃ্ত্ব দিয়েছিলেন হেরাথ। সেবার দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। তাই তার ওপরই ভরসা রেখেছে বোর্ড।

লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে। আগামী ৭ মার্চ গলে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নামবে দু’দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ