1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মরিনহো এবং ম্যানইউকে শিরোপা উপহার দিলেন ইব্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ছয় নম্বরে। শিরোপা জয় তো দুরে থাক, আগামী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কি না ম্যানচেস্টার ইউনাইটেড, সেটাই এখন চিন্তার বিষয়। তবে, ওসব আগামী চিন্তাকে পাশে ঠেলে দিয়ে আপাতত ওয়েম্বলি জয় করে নিলেন হোসে মরিনহো এবং ম্যানইউ। ইংলিশ লিগ কাপের ফাইনালে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো রেড ডেভিলরা।
Ibra
বলতে গেলে বুড়ো হাড়ের ভেলকিই দেখালেন ইব্রাহিমোভিচ। রোববার লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে দারুণ পারফরম্যান্স দেখান ইব্রাহিমোভিচ। সাউদাম্পটনও কম যায়নি। ২-০ গোলে পিছিয়ে থেকেও সমতা ফিরিয়েছিল সাউদ্যাম্পটন।

কিন্তু শেষ মুহূর্তে ইব্রার গোলে ম্যাচ জিতে শিরোপা ছিনিয়ে নেন ম্যানচেস্টার। ম্যাচের ১৯ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় হোসে মরিনহোর দল। ৩৮ মিনিটে লিনগার্ডের গোলে ব্যবধান ২-০ করে ম্যান ইউ।
mourinho
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গাব্বিয়াদিনির জোড়া গোল, স্তব্ধ করে দেয় ম্যানইউ সমর্থকদের। সমতায় ফেরায় সাউদ্যাম্পটনকে। তবে ইব্রা যখন পূর্ণ ফর্মে, তখন আর কী সাউদাম্পটন ম্যাচে থাকতে পারে! ৮৭ মিনিটে সেই কাজটিই করলেন ইব্রা। জয়সূচক গোলটি করেন বসেন তিনি।

সে সঙ্গে ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম মওসুমেই ট্রফি জিতে নিলেন হোসে মরিনহো। শেষ মুহূর্তে ওয়েন রুনিকে নামানোর পরিকল্পনা ছিল মোরিনহোর; কিন্তু ইব্রার জোড়া গোলে আর মাঠে নামা হলো না রুনির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ