1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিশু ধর্ষণ: অর্থাভাবে চিকিৎসা ব্যাহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

প্রথম শ্রেণীর সাত বছরের এক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে ওষুধ ব্যবসায়ী নজরুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার রতনপুর  গ্রামের স্কুল থেকে বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

শিশুটি নরসিংদী সদর হাসপাতালে  চিকিৎসাধীন আছে। কিন্তু অর্থাভাবে তার সুচিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে শিশুটির ভাই।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অলিপুরা ইউনিয়নের তুলাতলী বাজারের আলী ফার্মেসির মালিক নজরুল মিয়ার বাড়ি পাশের উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামে। তারই প্রতিবেশীর এই শিশু কন্যা প্রথম শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন বেলা ১২টার দিকে স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে নজরুল শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে মুখ চেপে ধরে পশের পিয়ারা বাগানে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় সে।

শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  তাকে নরসিংদী সদর হাসপালে নিয়ে যাবার পরামর্শ দেয়। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির পিতা বাদী হয়ে নজরুলকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ