1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

এবার নেপালকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৮ Time View

এবার নেপালকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

দিনের শুরুতে চাইনিজ তাইপেকে গোল বন্যায় ভাসিয়ে বিকেলে নেপালকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ রোল বলের পুরুষ দল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মিরপুর স্টেডিয়ামে সকাল থেকেই শুরু হয় চতু্র্থ রোল বল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। প্রি কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের পর কোয়ার্টার ফাইনালে নেপালকে পায় হৃদয়রা।

প্রথম ১১ মিনিটে নেপাল ভালোভাবেই দুর্গ সামলালেও ১২ মিনিটেই দুর্গ ভাঙা শুরু করে বাংলাদেশ। এরপর থেকে ধারাবাহিকভাবে গোল দিতে থাকে হৃদয়-আরাফাতরা।

১২ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় সোহাগের দূর থেকে নেয়া শট ধরতে ব্যর্থ হয় নেপালের গোলকিপার। এরপরে ১৫ মিনিটে দলের মেসিখ্যাত হৃদয় কাউন্টার অ্যাটাকে দারুণ একটি গোল করেন। তিন মিনিট পরেই বাম প্রান্ত থেকে আরেকটি গোল করেন সোহাগ। এরপর ২২ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাকে আরেকটি গোল যোগ করেন দলের দ্বিতীয় গোল সংগ্রাহক আরাফাত।

কোনো গোল না খেয়ে চার গোল দিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যেই আরেকটি সফল কাউন্টার অ্যাটাক করে বাংলাদেশ। গোল করেন হৃদয়। ম্যাচের শেষ পেরেকটি ঠুকে দেয় গোলমেশিন হৃদয়।

নেপাল অবশ্য খেলায় ফিরে আসার ব্যর্থ চেষ্টা করেছে। তবে, তিনটি গোল শোধ করেছে। বিশ্বকাপের এক মাস আগেও প্রস্তুতি ম্যাচে নেপালকে ৮-২ গোলে ধরাশায়ী করেছিল হৃদয়রা।

ইরান ও ডেনমার্কের মধ্যে কোয়ার্টার ফাইনালে জয়ী দলকে সেমি ফাইনালে পাচ্ছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ