1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নেতাদের নিয়ে মূল বেদীতে উঠে পড়ে শহীদ মিনারের চরম অবমাননা করলেন খালেদা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৯৮ Time View

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে:
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে পুষ্পাঞ্জলি রেখে ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন, সেখানে উঠে হুড়োহুড়ি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের অন্য নেতারা।

তাদের বাধা দিয়ে থামাতে পারেননি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত রোভার স্কাউটসের সদস্যরা। হুড়োহুড়ির এ ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল বেদীতে ফুল দেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, ১৪ দলীয় জোট, মুক্তিযোদ্ধা সংগঠন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তিন বাহিনীর প্রধান, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনীতিক ও হাইকমিশনার, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের কাউকেই মূল বেদীর উপরে উঠতে দেখা যায়নি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে লাখো মানুষের ঢল নামে। সাধারণ জনতা বেদীর পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে থাকেন। তাদের শ্রদ্ধার ফুলগুলোও মূল বেদীতে এনে জড়ো করে রাখতে থাকেন রোভার স্কাউটসের সদস্যরা।

রাত ১টা ২০ মিনিটের পর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢোকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১টা ২৫ মিনিটের দিকে হুড়োহড়িতে শহীদ মিনারের মূল বেদীতে উঠে যান খালেদা জিয়া ও তার দলের অন্য নেতারা। এরপর সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় ধাক্কাধাক্কিতে বিএনপির কয়েকজনকে শ্রদ্ধার ফুলও পদদলিত করতে দেখা যায়।

এতে সেসময় রোভার স্কাউটসের একজন সদস্যকে বলতে শোনা যায়, ‘শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কী করছেন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ