1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে : বিশ্বব্যাংক ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ – প্লেনে পাটওয়ারীর সঙ্গে আসিফ মাহমুদ কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? সাব্বির-আফিফকে নিয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: বাংলাদেশ ও কোন দলের সম্ভাবনা কতটা ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

হোয়াইট হাউস সুন্দরমত চলছে : ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরালোভাবে বলেছেন, হায়াইট হাউস বেশ সুন্দরভাবেই চলছে। একইসঙ্গে তিনি আবারো গণমাধ্যমের কড়া সামলোচনা করেছেন।
শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মেলবোর্নে ‘আমেরিকার জন্য প্রচার সমাবেশে’ সমর্থকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সত্য খবর প্রচার করতে চায় না এবং তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে। তিনি গত বৃহস্পতিবারও এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে আক্রমণ করে কথা বলেন।
সমাবেশে তিনি এ পর্যন্ত তাঁর সরকারের অর্জনগুলোর পক্ষাবলম্বন করে বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে এখন আশা তৈরি হয়েছে।
শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ফ্লোরিডায় সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার সমর্থক তাদের শুভেচ্ছা জানান। তবে বিক্ষেভাকারীরাও সমাবেশস্থলমুখী রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শনেরও অঙ্গীকার করেছিলেন।
সমাবেশে ভাষণকালে ট্রাম্প বলেন, গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। তাই তিনি সরাসরি আমেরিকাবাসীর সঙ্গে কথা বলতে চান।
গণমাধ্যমকে ‘অসৎ’ উল্লেখ করে তিনি বারবার বলেন, কয়েকটি গণমাধ্যম সত্য প্রকাশ করতে চায় না এবং তাকে নিয়ে গল্প বানাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা তাদের হাটে হাঁড়ি ভেঙে দেয়া অব্যাহত রাখবো এবং আমরা অবশ্যই জয়ী হবো।’
ট্রাম্প আমেরিকাকে নিরাপদ রাখার অঙ্গীকার অব্যাহত রাখার কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্তগুলো আবার শক্তিশালী হবে।
তিনি বলেন, আমেরিকাবাসীর জন্য একটি ব্যাপক স্বাস্থ্যসেবা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং ওবামার আমলে নেয়া স্বাস্থ্যসেবা স্কিম সংশোধন করা হবে।
তিনি বলেন, হোয়াইট হাউস সুন্দরমত চলছে এবং তার প্রশাসনে কোন সমস্যা নেই।
আমেরিকার প্রেসিডেন্ট দেশটিতে আরো কর্মসংস্থান সৃষ্টি ও সামরিক বাহিনী পুনর্গঠনেরও অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ