1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

সোমালিয়ার বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ১২

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৫৭ Time View

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর বাইদোয়ার বাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জনেরও বেশি মানুষ।

এই উপসাগরীয় অঞ্চলের গভর্নর আবদিফাতাহ মোহাম্মদ গেসে জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

তিনি আরো জানান, ব্যস্ত বাজারে বোমাটি একটি ছোট ঝুড়ির মধ্যে পেতে রাখা হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে আল শাবাব গ্রুপের কাছ থেকে ইথিওপীয় সেনারা বাইদোয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই সবচে ভয়াবহ হামলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমালি সরকারের সেনারা বাজারে আসার কিছুক্ষণ পরেই বিস্ফোরণটি ঘটে।

আল শাবাবের সামরিক শাখার একজন মুখপাত্র হামলার দায় স্বীকার করে বলেছেন, এই বিস্ফোরণের পেছনে তাদের হাত আছে।

মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, ‘আমাদের লক্ষ্য ইথওপীয় এবং সোমালি সেনারা। তাদের প্রায় তিন সদস্য নিহত হয়েছে।’

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আল শাবাব আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যোগ দিয়েছে। এখনো তারা সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অনেকখানি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ