1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বুড়িমারী সীমান্তে বাংলাদেশি আটক ও নির্যাতনের শিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৩ Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট থেকে মোকলেছার রহমান (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

আটক বাংলাদেশি মোকলেছার রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোকলেছার রহমান বিনা পাসপোর্টে ৮৪২ নম্বর মেইন পিলার এলাকার সীমান্ত অতিক্রম করে ভারতের চ্যাংরাবান্ধায় প্রবেশের চেষ্টা করে। এসময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

এদিকে মঙ্গলবার রাতে পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্তে মুরারী মোহন গুপ্ত (৫৫) নামে এক বাংলাদেশিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গুরুতর জখম বাংলাদেশি মুরারী মোহন গুপ্ত ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সাভার এলাকার মৃত দেবেন্দ্র মোহন গুপ্তের ছেলে।

সীমান্ত সূত্রে জানা গেছে, মুরারী মোহন গত ৫ মাস আগে বিনা পাসপোর্টে সীমন্ত অতিক্রম করে ভারতে যান। মঙ্গলবার রাতে দালাল চক্রের মাধ্যমে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সীমান্ত পথে পাটগ্রাম উপজেলার দহগ্রামে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ তাকে আটক করে।

পরে বিএসএফ তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে মেইন পিলার ১০ এর বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যায়। স্থানীয়দের খবরে বিজিবি সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, আহত মুরারী মোহন গুপ্তের চিকিৎসার পাশাপাশি বিএসএফের কাছে আটক মোকলেছার রহমানকে ফিরিয়ে আনার জন্য সীমান্তে পতাকা বৈঠক চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ