1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

একনেকে ১১ উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭২ Time View

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা।
এই ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৬৪১ কোটি ৯৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৮ কোটি ৪৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে যোগান দেয়া হবে ৯৫৪ কোটি ৮ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এখন পর্যন্ত বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ১০০টি একনেক বৈঠক হয়েছে। এতে ৭৩৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ৭ লাখ ৬৩ হাজার ৩০৯ কোটি ৭৫ হাজার টাকা ব্যয় হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটিতে ৫ হাজার সিসি টিভি বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে মোবাইল টিম থাকবে। ফলে অপরাধ ও যানজট অনেক কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯৭৯ কোটি ৯৮ লাখ টাকা। আলীকদম-জালানীপাড়া-করুকপাতা-পোয়ামুহুরী সড়ক নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৭৪ কোটি ১ লাখ টাকা।
গোপালগঞ্জ এবং বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ১৯ লাখ টাকা। কোর্ট থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৫৮ লাখ টাকা।
বৃহত্তর নোয়াখালী পল্লী অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি ৬৯ লাখ টাকা।
এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৪০ কোটি ১৩ লাখ টাকা। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি ৫৬ লাখ টাকা।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা। ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি টাকা। সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণ প্রকল্প, এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৫৭ লাখ টাকা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এলইডি সড়কবাতি, সিসিটিভি, ক্যামেরাও সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৪২ কোটি ১৪ লাখ টাকা।
বৈঠকে মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিবগণ ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ