1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২১ Time View

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সাত্তার ওরফে সাব্বির আহমদ নামে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হোয়ানক নয়াপাড়ার পূর্ব পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার উপজেলা হোয়ান ইউনিয়নের বড়ছড়া এলাকার মৃত নুরচ্ছফার ছেলে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোরে হোয়ানক নয়াপাড়ার পূর্ব পাশে পাহাড়ে অভিযানে যায় পুলিশ। এসময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে আবদুস সাত্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থল থেকে ছয়টি বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, নিহত আবদুস সাত্তার ওরফে সব্বির একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ