1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

টাঙ্গুয়ার হাওরে জেলেদের হামলায় নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে জেলেদের হামলায় মুছাব্বির মিয়া (৫৫) নামে অপর এক জেলে নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে হাওরের মাছের অভয়াশ্রম খ্যাত আলমদোয়ার নদী সংলগ্ন তেগাং (তিন নদীর মোহনা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুছাব্বির মিয়া তাহিরপুর উপজেলার ছিলানিতাহিরপুর (নতুনহাটি) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আলাল মিয়া নামে এক জেলেকে আটক করেছে উত্তেজিত জনতা।

নিহতের স্বজন সাফাকুল ইসলাম আফজলসহ এলাকাবাসী জানান, রোববার দিবাগত মধ্যরাতে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত আলমদোয়ার নদী সংলগ্ন তেগাং (তিন নদীর মোহনা) এলাকায় মোছাব্বির মিয়া তার ছেলে তোফায়েলকে (২০) নিয়ে ছোট নৌকাযোগে গুঁই দিয়ে মাছ শিকার করছিলেন।

এসময় খালাশ্রীপুর গ্রামের খালিক মিয়ার ছেলে বদিউজ্জামান একদল জেলেদের নিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার সময় মোছাব্বির মিয়ার নদীতে পাতানো গুঁইগুলোর ক্ষতি হয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ মাছ শিকারি চক্রটি মুছাব্বির মিয়াকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ছেলে তোফায়েলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে গেলেও বদিউজ্জামানের ভাই আলালকে আটক করে উত্তেজিত জনতা।

পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ