1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

৫ দিনের রিমান্ডে মীরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯০ Time View

সাংবাদিক শিমুল হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুসহ ৮ জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকাল ১০টার দিকে শাহজাদপুর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মীরুর সাতদিনের রিমান্ড আবেদন করেন।

সেসময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আবেদনটি আমলে নিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল আহত হন। পরে গুরুতর অবস্থায় শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ