1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

ওকলাহোমা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ১৭৮ Time View

সম্প্রতি ওকলাহোমা অঙ্গরাজ্যে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

গত শুক্রবার ওকলাহোমা অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধ হন। এদের মধ্যে তিনজন মারা যান এবং অপর দুইজন মারাত্মকভাবে আহত হন। আক্রান্তদের সবাই আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

রোববার বিকেলে অভিযুক্ত দুইজনকে ওকলাহোমার তুলসা শহরের উত্তর দিক থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার তিনটি এবং হত্যার উদ্দেশ্যে হামলার দুটি অভিযোগ আনা হবে বলে জানিয়েছে তুলসা পুলিশের মুখপাত্র জেসন উইলিংহ্যাম ।

শুক্রবার সকালে সংঘটিত এই হত্যাকাণ্ডের জেরে আফ্রিকান বংশোদ্ভূত জনগোষ্ঠী অধ্যুষিত উত্তর তুলসায় সর্তকতা জারি করা হয়। তবে সাম্প্রদায়িক উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

প্রায় কাছাকাছি সময়ে শহরের ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই ৫ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাঁচজনই রাস্তায় হাটার সময় গুলিবিদ্ধ হন।

আলাদা আলাদা ভাবে সংঘটিত এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে যোগসূত্র আছে বলে এর আগে ধারণা করেছিলো পুলিশ। তদন্তের সূত্র ধরে অবশেষে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে এ ব্যাপারে আরো অধিকতর তদন্ত চালানা হবে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। গ্রেফতার কৃত দুই ব্যক্তি হলেন ১৯ বছর বয়সী জেক ইংল্যান্ড এবং ৩২ বছর বয়সী আলভিন ওয়াট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ