1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আর ঐতিহাসিক এ ম্যাচে টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে বোলিং করতে হচ্ছে বাংলাদেশকে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দীপ্ত টিভি, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩।

ভারতের মাটিতে খেলা হলেও টিম ইন্ডিয়াকে সহজে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ; এমন হুমকিই দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকরা জ্বলে উঠলে হায়দরাবাদ টেস্টই হতে পারে বাংলাদেশের বড় সুযোগ; টেস্ট ক্রিকেটে ‘উত্থান’।

এদিকে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত দল হলেও টেস্টে যদিও নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারেনি বাংলাদেশ; তবে এসব নিয়ে ভাবলে বিপদেই পড়তে হবে টিম ইন্ডিয়াকে। এ কথা সতীর্থদের সবার আগে স্মরণ করিয়ে দেন সাহা। তার সঙ্গে সুর মিলিয়েছেন ভারতীয় দলের কোচ ও অধিনায়কও।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ