1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

সুযোগ পেলে বাংলাদেশ পরিপূর্ণ টেস্ট দল হয়ে উঠবে : কোহলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৯ Time View

দুই বছর ধরে ওয়ানডেতে দুর্বার বাংলাদেশ ক্রিকেট দল। বাঘা দলগুলোকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। এই ফরম্যাটে অনেক বেশি আত্মবিশ্বাসী টাইগার। সেই তুলনায় বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পেয়েছে যথসামান্যই। এত অল্পসংখ্যক টেস্ট ম্যাচ খেলে এই ফরম্যাটে ভালো করা বড্ড কঠিনই।

বিষয়টি বুঝতে বাকি নেই হালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিরও। বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে সে বিষয়টি তুলে ধরলেন ভারত অধিনায়ক। জানালেন, লঙ্গার ভার্সনে বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে বাংলাদেশ একটি পরিপূর্ণ টেস্ট দল হয়ে উঠবে।

কোহলির ভাষায়, ‘ওয়ানডে ক্রিকেটে তারা (বাংলাদেশ) বিশ্বের সব দলকেই হারিয়েছে। কারণ তারা জানে, এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়। তারা এটা নিয়মিত খেলছে। আপনি চাইলে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারেন। কিন্তু টেস্ট ক্রিকেট একদমই ভিন্ন। এই ফরম্যাটের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে।’

তিনি আরো যোগ করেন, ‘এটা একটা মাইন্ডসেটের ব্যাপার যে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে পরিবর্তন করা। আমি নিশ্চিত যে যদি তারা এই ফরম্যাটে বেশি ম্যাচ খেলার সুযোগ পায় তাহলে বাংলাদেশ পরিপূর্ণ টেস্ট দল হয়ে উঠবে। তাদের সেই সামর্থ্য আছে। তবে দল হিসেবে আত্মবিশ্বাস পাওয়ার মতো যথেষ্ট টেস্ট ম্যাচ খেলতে পারছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ