1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

হন্ডুরাসে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

হন্ডুরাসে ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৪ জন। রোববার রাজধানীর বাইরে একটি হাইওয়ে রোডে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এপির।

আহতদের তেগুসিগালপার ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র মিগুয়েল ওসোরিও জানিয়েছেন, আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এছাড়া বেশ কয়েকজন মাথায় আঘাত পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। জাতীয় পরিবহন পরিচালক লিওনেল সাওসেডা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ফলবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে চালানো হয়েছিল কিনা এবং এর কারণেই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ