1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

দক্ষ উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিন : গভর্নর

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে দক্ষ উদ্যোক্তাদের জামানত বিহীন ঋণ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রতি বছর লাখ লাখ লোক কর্মবাজারে প্রবেশ করছে। তারা বেশিরভাগই চাকরি পাচ্ছে না। তাই তাদেরকে এসএমই ঋণ দিয়ে স্বাবলম্বী করতে হবে। বিশেষ করে উৎপাদনশীল এসএমই খাতের ঋণের প্রতি জোর দিতে হবে। এ ক্ষেত্রে ঋণের প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।

এসএমই খাতে অনেক উদ্যোক্তা আছে যারা জামানতের জন্য ঋণ গ্রহণ করতে পারছে না। তাই দক্ষ উদ্যোক্তাদের ট্রেনিং সার্টিফিকেটকে জামানত হিসেবে ঋণ প্রদানের পরামর্শ দেন গভর্নর। তিনি বলেন, কনজুমার ঋণে যদি সেলারি স্টেমেন্ট জামানত হিসেবে ব্যবহার হয়। তাহলে দক্ষ উদ্যোক্তাদের ট্রেনিং সার্টিফিকেট কেন আমানত হতে পারবে না।

ফজলে কবির বলেন, আগামীতে এসএমই ঋণেরও টার্গেট পূরণ না হলে কৃষি ঋণের মত জরিমানার বিধানের বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

নিয়ম মেনে ঋণ বিতরণ করলে কোনো কর্মকর্তা বিপদে পড়বে না উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংকারদের ঋণ প্রদানের জড়তা কাটাতে হবে। ঋণের প্রতি না ঝুঁকে ব্যাংকারদের এসএমই ঋণ বাড়াতে হবে। যথাযথ নিয়মনীতি অনুসরণ করে ঋণ দিলে কেউ সমস্যায় পড়বে না।

সম্মেলনে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, পরিচালক অরিজিত চৌধুরী, অধ্যাপক ড. হাসিবুর রশিদ, আব্দুল বাসেত খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ