1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

নাম চূড়ান্ত করতে কাল ফের বৈঠক সার্চ কমিটির

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্বাচন কমিশনের (ইসি) নাম চূড়ান্ত করতে ফের বৈঠকে বসবে এ লক্ষ্যে গঠিত ছয় সদস্যের অনুসন্ধান কমিটি।

আজ (বুধবার) সার্চ কমিটির সঙ্গে মতবিনিময় করে নিজেদের মতামত জানিয়েছেন চারজন বিশিষ্ট নাগরিক। এদিন বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ মতবিনিময় শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে।

যে চার বিশিষ্ট নাগরিক অনুসন্ধান কমিটিতে মতামত জানিয়েছেন তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দীন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।

তবে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদকে আমন্ত্রণ জানানো হলেও পরে মঙ্গলবার তার নাম বাদ দেয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণামূলক মামলা বিচারাধীন। এটা আমলে নেয়া হবে কি না? জবাবে সচিব বলেছিলেন, অনুসন্ধান কমিটিকে এটা জানানো হবে। পরে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আবদুর রশিদের নাম বাদ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ